Sylhet Today 24 PRINT

সিলেটে সিল জালিয়াতি, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২০

সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে সিল জালিয়াতির চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বেলা আনুমানিক ৩ টার দিকে সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযানের সময় সিলেটের বিভিন্ন সরকারী ও বে সরকারী প্রতিষ্ঠানের নামে ৩৮ টি ভুয়া সিল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জের জমির আলীর পুত্র মুজিবুর রহমান (৩৫), মোগলাবাজারের দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (৩৫) ও একই এলাকার লালা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২)।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদেরকে আটকের পর সিলেটের কোতোয়ালি মডেল থানার মামলা (নং-২৭, তাং-০৯/১২/২০২০খ্রিঃ, ধারা-৪১৯/৪৭৩/৪৮৩/৪৮৪) দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.