Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে বশির মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বুধবার (৯ ডিসেম্বর ) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মুন্সীবাজার ইউনিয়নের  দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে বশির মিয়া গত বুধবার সকালে ইরা মিয়ার বাড়িতে আম গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতার কারণে গাছের উপর থেকে নিচে পড়ে যান বশির মিয়া। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত  কমলগঞ্জ  স্বাস্থ্য হাসপাতাল নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুক আলী বলেন অসাবধানবশত আম গাছ ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করে। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুমান আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার নিয়ে গেলে সন্ধ্যায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.