Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রার্থিতা ফিরে পেলেন কাউন্সিলর প্রার্থী শাহজান ও রেজাউল

পৌরসভা নির্বাচন

বড়লেখা প্রতিনিধি  |  ১০ ডিসেম্বর, ২০২০

বড়লেখা পৌরসভায় যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৩ প্রার্থীর মধ্যে ২জন কাউন্সিলর প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুনানি শেষে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বহাল রাখেন।

মনোনয়ন ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. শাহাজান ও ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিম। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাদের সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

জানা গেছে, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইকালে জনৈক বদরুল ইসলামের খেলাপি ঋণের জামিন দাতা হিসেবে ১ নম্বর ওয়ার্ডের মো. শাহাজান ও হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এক ব্যবসায়ীর খেলাপি ঋণের জামিন দাতা হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিমের প্রার্থিতা বাতিল হয়।

আপিলে কাউন্সিলর প্রার্থী মো. শাহাজান ও মো. রেজাউল করিমের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বলেন, ‘একজন প্রার্থীর আবেদন না-মঞ্জুর করেছেন আপিল কর্তৃপক্ষ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.