Sylhet Today 24 PRINT

‘বিশেষ পরিস্থিতিতে’ সিলেটে এসেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ অক্টোবর, ২০১৫

সমশের মবিনের বিএনপি থেকে পদত্যাগ ও রাজনীতি থেকে অবসরের ঘোষণার রেশ থাকতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অনেকটা গোপনে  সিলেটে এসেছেন। তাঁর এই সফরকে বিএনপি নেতারা বিশেষ পরিস্থিতিতে জরুরী সফর হিসেবে অবিহিত করছেন। 

নভো এয়ারে বেলা পৌনে একটার দিকে তিনি সিলেটে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন তিনি। এরপর শাহপরাণের মাজার জিয়ারত করেন এই নেতা। 

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেটে এই গোপন সফর নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। তাঁর আসার খবর দলীয় এক নেতার সূত্রে নিশ্চিত হয়ে শুক্রবার সকালেই সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে তিনি জরুরী বৈঠকে করবেন বলে জানা গেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.