Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে করোনায় ক্ষতিগ্রস্ত তিন প্রবাসীকে অর্থ সহায়তা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২০

৮০ হাজার টাকা করে দুই লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্ত তিন প্রবাসীকে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রত্যাশা প্রকল্পের পক্ষ থেকে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ওই তিন প্রবাসীকে চেক প্রদান করা হয়।

যুক্তরাজ্য ফেরত ক্ষতিগ্রস্ত তিনজনের একজন হলেন উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের সোহেল আমিন চৌধুরী (৪০)। আর অপর দু’জন হলেন রামপাশা ইউইনিয়নের রামপাশা গ্রামের সুমন আহমদ (৪১) ও আবু শহীদ (৪৪)। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে চেক প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ^নাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আরএসসি ম্যানেজার আরিফুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য কামাল মুন্না, বিশ্বনাথ ব্র্যাক ফিল্ড অর্গানাইজার আনহার আলী, উপজেলা মাইগ্রেশন ফোরামের সদস্য সোহেল আহমদ, যুবলীগ নেতা দবির মিয়া।

প্রসঙ্গত, এর আগে প্রত্যাশা প্রকল্পের পক্ষ থেকে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ পর্যন্ত উপজেলার মোট ৮ জনকে ৬লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

২০১৫ সাল থেকে দেশে ফেরা ইউরোপ ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও আর্থিক সহযোগিতাসহ প্রশিক্ষণের পরে কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এছাড়া করোনাভাইরাস মহামারীর এই সংকটময় সময়ে চাকরি হারিয়ে দেশে ফেরা এবং কর্মস্থলে ফিরতে না পারা আরও অর্ধশত অভিবাসীকে বিকাশের মাধ্যমে জরুরী সহায়তা দেয়া হয়েছে।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.