Sylhet Today 24 PRINT

অপরিচ্ছন্ন পরিবেশ : সিলেটে ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২০

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে খাদ্য প্রস্তুত প্রতিষ্ঠান ফুলকলিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেটের খাদিম বিসিক শিল্পনগরীতে ফুলকলির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

এরআগে দুপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের ফিজা এন্ড কোং কে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

র‍্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে এসব অভিযান চলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.