Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাল টাকাসহ আটক ১

বড়লেখা প্রতিনিধি  |  ১১ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় ৫০০ টাকার দুটি জাল নোটসহ ইসলাম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দাসেরবাজার থেকে তাকে আটক করা হয়। ইসলাম উদ্দিন জুড়ী উপজেলার কালিনগর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইসলাম উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় দাসেরবাজার এলাকার মাহি রেস্টুরেন্টে নাস্তা শেষে টাকা পরিশোধ করতে গিয়ে ৫০০ টাকার একটি জাল নোট দেন। এসময় রেস্টুরেন্ট মালিক মনির উদ্দিন নোটটি জাল বলে শনাক্ত করেন এবং ইসলাম উদ্দিনকে আটক করেন। তখন তার কাছে ৫০০ টাকার আরও একটি জাল নোট পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বৃহস্পতিবার রাতে বলেন, ‘৫০০ টাকার দুটি জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.