Sylhet Today 24 PRINT

১১তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২০

সিলেট টেনিস ক্লাবের উদ্যোগে ও মাহা ফ্যাশন হাউজের পৃষ্টপোষকতায় ১১তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টায় সিলেট টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম. কাজী এমদাদুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক, মাহা ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক এবং বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিডিএলজি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, এডিসি (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, এডিএস এএইচএম মাহফুজুর রহমান, সিলেট টেনিস ক্লাবের সহ সভাপতি সামুন মাহমুদ খান,  সাধারণ সম্পাদক হাম্মাদ রব চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ নাজমুল হক, যুগ্ম সম্পাদক রমেন্দ্র কুমার সিংহ, সদস্য নিরঞ্জন পাল, মুবাশ্বির, শাহ মহিদুল ইসলাম, উৎপল সামন্ত, রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুল রফিক প্রমুখ। সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.