Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে প্রাক বড়দিন উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা মিনিষ্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ (বিএমডব্লিউ) এর আয়োজনে প্রাক বড়দিন অনুষ্ঠিত হয়েছে।

একে অন্যকে ভাইয়ের মত গভীরভাবে ভালবাসা, নিজের চেয়ে অন্যকে বেশী সম্মান কর, এ বানীর মধ্যদিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের দেববাড়ি বিএমডব্লিউ কার্যালয়ে প্রাক বড়দিন অনুষ্ঠিত হয়।

করোনাকালীন সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিএমডব্লিউ কার্যালয়ের কর্মকর্তা শাকিল পামথেট এর সঞ্চালনায় কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও রায়ের সভাপতিত্বে সকাল ১০টায় প্রার্থনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

বিজ্ঞাপন

পরে সকলের উপস্থিতিতে শিশুদের নিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিনের কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর যুগ্ম সম্পাদক ফিলা পতমী। এছাড়াও স্থানীয় খ্রীষ্টধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি  সমাপ্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.