Sylhet Today 24 PRINT

সিলেটে পাঁচ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ১১ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ৫টি ইটভায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ অভিযানে তাদের এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও পরিবেশ অধিদপ্তরের রর সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.