Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্য সংগঠক জালাল উদ্দিন রুমি সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, যুগ্ম সম্পাদক ইয়াছিন খাঁ, নবীন থিয়েটার সভাপতি আব্দুল হক রেনু, আব্দুল ওয়াহিদ, বশির মিয়া,ফুরুক মিয়া, সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল, আব্দুল কাইয়ুম শায়েস্তাগঞ্জ থিয়েটার সম্পাদক রুবেল মিয়া, মোতাব্বির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বিজয় তরফদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.