Sylhet Today 24 PRINT

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে উইমেনস চেম্বারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে  সিলেটে উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উইমেনস চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিষ্ঠার নায়ক। তাকে অসম্মান জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করছে উগ্রপন্থীরা।

দ্রুত উগ্রবাদের উস্কানিদাতাদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.