Sylhet Today 24 PRINT

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দিরাইয়ে সরকারি কর্মকর্তাদের সমাবেশ

দিরাই প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২০

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল সরকারি সকল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.