Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুনারুঘাটে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ

চুনারুঘাট প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাটে নানা কর্মসূচি পালন  করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শনিবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন- মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমূখ।

প্রতিবাদ সভা শেষে ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলা গেইট প্রঙ্গনে এক মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.