Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। উপজেলা প্রোগ্রামার মো. অফিজার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.