Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর পর দেশের সবচেয়ে সাহসী ব্যক্তি শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২০

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প তিনি করে দেখিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এ দেশে কোন সাহাসী ব্যাক্তি থাকতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি -সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং তাদের নিয়ে ভাবেন। আমাদের তিনি সবসময় বলেন মানুষের উন্নয়ন হয় এমন প্রকল্প নিয়ে আসেন আমি পাশ করে দিবো। বাংলাদেশ বর্তমানে বিশে^র কাছে রোল মডেল। উন্নয়ন হচ্ছে এবং আগামীতে আরও উন্নয়ন হবে।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে মন্ত্রী বলেন, যার সংগ্রাম ও প্রচেষ্ঠায় আজকের এই সোনার বাংলাদেশ আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য ভাঙা হয়েছে যা বাংলার ইতিহাসে খুবই খারাপ একটি দিন। মতের অমিল থাকতে পারে তাই বলে গায়ের জোরে ভাস্কর্য্য ভেঙে ফেলবেন তা মেনে নিবো না। ভাস্কর্য্য ভাঙায় যারা জড়িত এবং তাদের প্রশ্রয় ও অর্থের যোগান দাতাদের খোঁজে এনে আইনের মুখোমুখি করা হবে। আপনারাও সর্তক হোন নিজের ঘরে শুকটির তরকারি আর তাদের মুরগি দেন তাহলে তারা সাহস করবে না তো কে করবে। আমাদের সকলের উচিত এতে প্রতিহত করা।  যারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙার দুঃসাহস দেখিয়েছেন তাদের আইনের মাধ্যমে সাজা হবে।

শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর পাশের মাঠে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় পরিকল্পমন্ত্রীকে সংবর্ধনা ও সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে  ও যুবলীগ নেতা সবুজ কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.