Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২০

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনের সভাপতিত্বে উপজেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসার সুলেমান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে আজাদ ভূইয়া, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূইয়া, সহকারী প্রোগ্রামার অহিদুজ্জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.