Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ব্যাবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের ব্যবসায়ী কাওছার আহমদের উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও  হামলার কাজে ব্যবহুত অস্ত্র উদ্ধারের দাবিতে রোববার দুপুরে 'গোলাপগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দের' ব্যানারে উপজেলার পৌর শহরে চৌমূহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইকবাল হুসাইন। ছাত্রনেতা নাজির আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, আলীম উদ্দিন, বাজার কমিটির সদস্য আবিদুর রহমান, মাছুম আহমদ, হাছান আহমদ ও ছয়েফ আহমদ।

সভায় বক্তারা বলেন, কাওছার আহমদ গোলাপগঞ্জ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও নিরিহ লোক। কোন কারণ ছাড়াই রাতের অন্ধকারে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। বর্তমানে সে ঢাকায় একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় রয়েছে।   

কিন্ত দুঃখজনক হলেও সত্য, থানায় মামলা হলেও পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

বক্তারা এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার ও হামলার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.