Sylhet Today 24 PRINT

নগরীতে ডোবা থেকে তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০২০

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি ডোবা থেকে  এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের পেটে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছুরিকাঘাতে এই তরুণকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ডোবার মধ্যে একটি মরদেহ দেখতে পেয় পথচারীরা কর্তব্যরত পুলিশকে জানায়। পরে তারা থানায় জানালে লাশটি উদ্ধার করা হয়।

সেলিম মিয়া আরও জানান, আনুমানিক ২১ বছর বয়সের ওই তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে কেউ লাশটি এখানে ফেলে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.