Sylhet Today 24 PRINT

টুকেরবাজারে গ্যাসলাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০২০

সিলেট নগরের উপকণ্ঠের টুকের বাজারে গ্যাস লাইনে আগুন লেগে গেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত পৌণে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টুকেরবাজারের পাশ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে এ আগুন ভয়াবহ রূপ নেয় এবং লাইনের অনেকাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।   

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের অফিসার হুমায়ূন কারনাইন বলেন, প্রায় এক ঘণ্টা আমাদের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, গ্যাস অফিস তদন্ত সাপেক্ষে বলতে পারবে কত টাকার ক্ষতি হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.