Sylhet Today 24 PRINT

বিটিইএসএ’র মনু অঞ্চলের ৫৬তম আঞ্চলিক বার্ষিক সভা

কমলগঞ্জের শমশেরনগর

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের (বিটিইএসএ) মনু অঞ্চলের ৫৬ তম আঞ্চলিক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে এই আঞ্চলিক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের (বিটিইএসএ) মনু অঞ্চরের সভাপতি মতানভীর হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীলিপ যাদবের সঞ্চালনায় আঞ্চলিক বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিটিইএসএ’র সভাপতি মাহবুব রেজা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিইএসএ’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিটিইএসএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক সঞ্জয় কান্তি ভট্রাচার্য্য, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, ইয়াকুব মিয়া ও এ জেড এস এম সোয়েব।

বার্ষিক আঞ্চলিক সভায় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার বিষয়ে মত বিনিময় ও আলোচনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.