Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ননী গোপাল দাস(৮০) আর নেই।আজ সকালে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।

রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তার শেষকৃত্যানুষ্ঠান নিজ বাড়িতে সম্পন্ন হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাতের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.