Sylhet Today 24 PRINT

নগরীর ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন।

আদালত পরিচলনা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

রোববার রাত সোয়া ১১ টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ওয়েসিস হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও সরকারি বিধি পালন না করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সিপিএসসি, ইসলামপুর, সিলেট) কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.