Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৫৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের জকিগঞ্জ থানার শাহবাগে অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবাসহ রফিক (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রফিক ওই থানার দুওলীপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানি (সিলেট কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম, গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইনের সমন্বয়ে শাহবাগ এলাকায় চালায়। এসময় রফিককে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.