Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ডাকাত আতঙ্ক, মধ্যরাতে মসজিদে-মসজিদে মাইকিং

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাত আতঙ্ক দখা দিয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির পায়তারা করছে এমন তথ্য জানিয়েছে থানা পুলিশও।

ডাকাতি ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও পুলিশী টহল জোরদার করা হয়েছে।

কুলাউড়া থানার ডিউটিরত এসআই আবুল বাশার সিলেটটুডেকে বলেন, থানা পুলিশের কাছে বিশেষ সুত্রে খবর রয়েছে কুলাউড়া উপজেলার যে কোন এলাকায় ডাকাত চক্র ডাকাতি সংঘটিত করতে পারে। এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার মসজিদে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করে দেয়া হচ্ছে। টহল জোরদারসহ কোন ধরনের ডাকাতি সংঘটিত না হয় সেজন্য সতর্ক অবস্থানে রেয়েছে পুলিশ প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.