Sylhet Today 24 PRINT

জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২১ইং সনের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের তারিখে একজন সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার করেন।

চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মো. শফিকুর রহমান ও এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. এমদাদুল হক, এডভোকেট সজল কুমার রায় ও এড. মো. হাছনু চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মো.সফিকুল ইসলাম ও এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক পদে এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ ও এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সহ সভাপতি পদে মো. খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এডভোকেট সুধাংশু ভূষণ ত্রীবেদী, পাঠাগার সম্পাদক পদে মো. সাইদুর রহমান এবং কার্যকরি সদস্য পদে মো. আবিদ আলী চৌধুরী, মো. সুলেমান হোসেন খান, এডভোকেট এম. ই. এম. ইকবালুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট মো. আবুল ফজল, এডভোকেট সমর বিজয় সী শেখর, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট মো. আব্দুল আলীম পাঠান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণা  চালানো সহ সম্মানিত ভোটারগণকে যথাসময়ে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য নির্বাচন কমিশনার এডভোকেট ফজলুর রহমান সিপু ও সহকারি নির্বাচন কমিশনার কাজী আরিফুল হাসান, জাহাঙ্গীর ইবনে খালেদ অনুরোধ জানিয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.