Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।

সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ডাক এসেছে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনের মধ্যে তার ভাস্কর্য স্থাপনের বিরোধিতা হয়। তিনি বলেন, এখন নতুন করে আবার সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রামের।

পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ-সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ-সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মণিকাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. শামীম হোসেন, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ, বিশ্বনাথ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, সংগঠক মো. উসমান আহমদ, বাসিয়া খেলাঘর আসরের সভাপতি শফিক রুহিন, ৭১’র চেতনা উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদ, বাসিয়া খেলাঘর আসরের সদস্য প্রীতম দাশসহ পরিষদের সদস্য সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.