সিলেট টুডে ডেস্ক | ৩১ জানুয়ারী, ২০১৫
সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ইউপি হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ জনগন উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন, সহ-সভাপতি মুজিবুল রাজা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুশ সহিদ খান।
ইউপি ছাত্রদল নেতা কেআই সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউপি জামায়েত ইসলামীর আমীর হুমায়ন রশিদ চৌধুরী, জামায়েতনেতা বদরুল ইসলাম, দেলোয়ারহোসেইনসহ ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ। বক্তাগণ কোকোর রুহের মাগফিরাতকামনা করে বলেন –জিয়া পরিবারকে ধ্বংসের যে ষড়যন্ত্ রচলছে তা রুখতে না পারলে আদৌ এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বেগম জিয়ার ডাকে চুড়ান্ত আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। সভা পরবর্তী মিলাদ ওদোয়া পরিচালনা করেনরেলওয়ে জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম।
মাহফিলে কোকোর পরকালীনশান্তি কামনা ও দেশের স্বার্থে বেগম জিয়ার দীর্ঘায়ুকামনা করে মোনাজাত করা হয়।শিরনী বিতরণের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
-প্রেবি