বড়লেখা প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির আওতায় দুইদিন ব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।
রোববার প্রশিক্ষণের উদ্বোধন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার মো. রফিকুল ইমলাম। আজ সোমবার (১৪ নভেম্বর) প্রশিক্ষণ শেষ হয়।
বড়লেখার দাসেরবাজার ব্রাঞ্চে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শকগন অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস। সার্বিক তত্ত্বাবধান করেন সমৃদ্ধি কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেন, এমআইএস অফিসার জয় কুমার সরকার, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা নাবিল আহমদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, কোভিড-১৯ ও পুষ্টি এবং গর্ভবতী নারী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।