Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে হবিগঞ্জে প্রাকৃতজন-এর আলোক প্রজ্বলন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২০

দেশ স্বাধীন হয়েছে অর্ধশতাব্দী পূর্ণ হতে চলল, অথচ স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবীদের যারা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের সকলের বিচার কার্যকর হয়নি আজও। তাদের ঘৃণ্য তৎপরতা বাংলাদেশে এখনও চলছে। তাই পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন ঘটাতে হবে।

হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘প্রাকৃতজন’ আয়োজিত আলোক প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে আলোক প্রজ্বলন চলাকালে ‘প্রাকৃতজন’ সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, সহ-সভাপতি হুমায়ুন খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ কুমার দেব, এডভোকেট বিজন বিহারী দাস, কবি অমিতাংশু টুটুল, পরিবেশ ও সংস্কৃতিকর্মী আছমা খানম, সাহিত্যকর্মী সিদ্দিকী হারুন, পরিবেশকর্মী ডা. আলী আহসান চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, তারেক খান, ওসমান গণি রুমি, আমাদের গল্পকথার প্রধান সমন্বয়কারী মনসুর আহম্মেদ প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.