মাধবপুর প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২০
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম বলেছেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে নেতৃত্বে এগিয়ে আসতে হবে দেশের মেধাবী তরুণ সমাজকে।
তিনি বলেন, একমাত্র শিক্ষার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি। আমরা চাই মানবিক মূল্যবোধ, চারিত্রিক ও নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষ, যারা সমাজ ও দেশকে আলোকিত করতে পারবে, যাদের দেখে অন্যরা উৎসাহিত হবেন।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্দ্যোগে প্রভাষক মোজাম্মেল হক মারুফের তত্ত্বাবধানে আয়োজিত মাদক, চুরি,ডাকাতি প্রতিরোধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আপন মিয়ার সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মোস্তুফা হুমায়ূন হিমু, তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অধির সরকার, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান শাহ সৈয়দ হাবিবুল্লাহ সূচন, মাহবুবুর রহমান সোহাগ, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূইয়া, প্রভাষক মোজাম্মেল হক মারুফ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য অহিদুল হক সাগর, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক রহমতুল্লাহ রাজন, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. কাইয়ূম, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুরুক, ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন ভূইয়া।