Sylhet Today 24 PRINT

সিলেটে আজ সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০২০

দেশে চলমান সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি ও কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মহান বিজয় দিবস উপলক্ষে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা সংসদ এ আয়োজনটি করছে।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী এক যৌথ বিবৃতিতে যথাযথ করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে এই সাংস্কৃতিক সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.