Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০২০

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় হালের জনপ্রিয় মিষ্টান্ন খাবারের চেইন শপ টেস্টি ট্রিটসহ ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী যৌথ অভিযানে নোংরা পরিবেশ খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ খাবার ও খাদ্যে ভেজাল থাকায় টেস্টি ট্রিটকে ৬০ হাজার টাকা, দক্ষিণ সুরমার লাহাম রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও দীনা মেডিকেল হলকে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.