নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়াদউর্ত্তীণ ও ভেজাল দ্রব্য বিরোধী অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী যৌথ অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর বাজার এলাকায় মেয়াদ উর্ত্তীণ ও খাদ্য দ্রব্যে ভেজাল পাওয়ায় রুমেল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রিচমুন অভিজাত কনফেকশনারীকে ৮ হাজার টাকা, স্বাদ কনফেকশনারীকে ৮ হাজার টাকা, আহসান এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, চাঁদশী ফার্মেসীকে ২০ হাজার টাকা, শারমিন মেডিকেল হলকে ২ হাজার টাকা ও মেসার্স মনোয়ার এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা ও আদায় করা হয়।