Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের ফুলবাড়ি ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ফুড প্রডাক্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৪ ডিসেম্বর) র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী যৌথ অভিযানে গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ফুলবাড়ি ফুড প্রডাক্টকে ৩ লাখ টাকা জরিমানা করে তার আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.