Sylhet Today 24 PRINT

বুধবার সন্ধ্যায় শ্রুতির আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শ্রুতি সিলেটের পুরানলেনস্থ কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোর মিছিলের। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ১৭তম বারের মতো সকল আঁধার ভেদ করে আলোর পথে এ পদযাত্রা করতে যাচ্ছে সিলেটের এ সাংস্কৃতিক সংগঠনটি।

শুভ শক্তির উন্মেষের লক্ষ্যে প্রতিবারের মত এবারও ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৪টা ৪৫ মিনিটে শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে শহীদ বুদ্ধিজীবী শহীদমিনার পর্যন্ত আলোর মিছিলের আয়োজন করেছে শ্রুতি।

আলোর মিছিল ছাড়াও শ্রুতির আয়োজন মালায় থাকছে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প, বিজয়ের কবিতা পাঠ, গান ও সন্ধ্যার আঁধার নামার সাথে সাথে শুভ আলোর বারতা নিয়ে আলোর মিছিল।

এতে স্বাস্থ্যবিধি মেনে পুরো অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে সাংস্কৃতিক সংগঠনটির পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.