Sylhet Today 24 PRINT

২২ ডিসেম্বর বিশ্বনাথের চাউলধনী হাওরে কৃষকদের মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথে চাউলধনী হাওর রক্ষা ও হাওরের কৃষকদের বাঁচাতে এবার ২৪ গ্রামবাসীর সমন্বয়ে ‘চাউলধনী হাওর কৃষক বাঁচাও আন্দোলন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

আর কমিটি গঠনের পর আহবায়ক কমিটির প্রথম বৈঠকে ইজারা বাতিলের দাবিতে হাওরপাড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চাউলধনী হাওর পাড়ের লম্বারটেকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও কমিটির প্রধান উপদেষ্টা মুহিবুর রহমানের উপস্থিতিতে তার বাসভবনে কমিটির আহবায়ক মীরগাঁওয়ের আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘চাউলধনী হাওর কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটির আহবায়ক আবুল কালাম। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর শনিবার রাতে চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে হাওরপাড়ের ২৪ গ্রামের কৃষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানকে প্রধান উপদেষ্টাসহ আরও ৪৪জনকে উপদেষ্টা রেখে তাকে আহবায়ক করে ১২৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আর ওই কমিটির প্রধান দায়িত্বে রাখা হয়েছে আহবায়ক ও যুগ্ম-আহবায়কদেরকে। আগামী ২২ ডিসেম্বর হাওর পাড়ে প্রথম প্রতিবাদ হিসেবে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আহবায়ক কমিটির সাত দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহবায়ক মীরগাঁওয়ের বাসিন্দা আবুল কালাম, যুগ্ম-আহবায়ক দৌলতপুর গ্রামের বাসিন্দা ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ আরিফুল্লাহ সিতাব, দশঘর নোয়াগাঁওয়ের বাসিন্দা সাবেক মেম্বার সামছুদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঝগাঁওয়ের বাসিন্দা আব্দুল আজিজ, মৌলভীর গাঁওয়ের বাসিন্দা ও আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা-সচিব মাওলানা ছমির উদ্দিন, দশপাইকা গ্রামের বাসিন্দা ও দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বেলাল খান এবং পাড়–য়া গ্রামের বাসিন্দা ও আল-মদিনা একাডেমীর প্রধান শিক্ষক বাবুল মিয়া।

কমিটির অন্য উপদেষ্টারা হচ্ছেন, শেখ শহীদুল ইসলাম, হাসনাজির গ্রামের আশ্রব আলী, দৌলতপুর গ্রামের সাবেক মেম্বার আজম আলী, চৈতন্নগর গ্রামের নজির উদ্দিন, নোয়াগাঁওয়ের এলকাছুর রহমান, সিক্কা নোয়াগাঁওয়ের সিদ্দেক আলী, পশ্চিম নোয়াগাঁওয়ের আব্দুল তাহিদ, দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইরন মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহাব আলী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন আহমদ, প্রাক্তন মেম্বার গৌছ আলী, জগদিশপুর গ্রামের হাজী আব্দুন নুর, আব্দুল কাদির, আশক আলী, চানপুর গ্রামের আমির আলী, নোয়াব আলী, মীরগাঁওয়ের আব্দুল জলিল, একই গ্রামের আব্দুর রশিদ, আওলাদ আলী, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহানার বেগম, উজাইজুরি গ্রামের আছকর আলী, পশ্চিমগাঁওয়ের আরশ আলী, দৌলতপুর গ্রামের সাবেক মেম্বার কুটি মিয়া, একই গ্রামের হাজী তাহির আলী, বদরুল ইসলাম তালুকদার, রুশন আলী, উত্তর দৌলতপুরের মোস্তফা মিয়া, কালিটেকা গ্রামের আব্দুল করিম, দশপাইকা গ্রামের সাবেক মেম্বার আকবর আলী, মনাফ মিয়া, গিয়াস উদ্দিন,গুলজার খান, রফিক খান, আহমদ আলী, চানপুর গ্রামের ইসলাম উদ্দিন, খানপাড়ার হাজী শরিফ খান, মাঝগাঁওয়ের ইয়াকুব আলী, শেখেরগাঁওয়ের বশির উদ্দিন বিএসসি ও কাজিরগাঁওয়ের ছুরত মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.