শাবিপ্রবি প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২০
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন 'শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন'।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর)বিকালে সংগঠনের সভাপতি মুহাম্মদ মুর্শেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মাধ্যমে ঘটনার মূল উৎপাটন করার জন্য সরকারেরর প্রতি আহবান জানানো হয়।