তাহিরপুর প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২০
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৩১ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৬ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে কম্বল ও লাল-সবুজ ছাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের স্ত্রীকে প্রদানের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা পদ্মাসন সিংহ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সঞ্জয়সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।