তাহিরপুর প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ফসল রক্ষা বাঁধ কাজের উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার শনির হাওর উপ-প্রকল্পের ৭ নম্বর প্রকল্পের আওতায় কাজটি হচ্ছে।
এসময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, হারুনুর রশীদ, মোনায়েম শরীফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।