Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের মেরামত কাজের উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০২০

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চাপতির হাওরে মেরামত কাজের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।

এসময় জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী, ইউপি সদস্য নুর আলমসহ পাউবো’র মাঠকর্মী ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও মো. শফি উল্লাহ বলেন, হাওর রক্ষা বাঁধের মেরামত কাজে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ করতে হবে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী জানান, অকাল বন্যার হাত থেকে হাওরের বোরো ফসল রক্ষায় ২০২০-২০২১ অর্থ বছরে দিরাই উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাধেঁর ভাঙ্গন বন্ধকরণ, মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্যে ১১৫টি প্রকল্পের প্রস্তাব জেলায় পাঠানো হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, নীতিমালা অনুযায়ী চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে তা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.