নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২০
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের সবচেয়ে সাহসী সন্তান। বাঙালির চিরকালের শ্রদ্ধার মানুষ। তাদের কল্যানেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
মেয়র বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা রক্ষা কর এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমাদের প্রত্যোককে নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দশ স্বাধীন করেছিলেন তা যেনো কিছুতেই ভুলণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
সিটি করপোরেশনের মুক্তিযুদ্ধ ও প্রবাসী কল্যান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সিসিক কর্মকর্তা চন্দন রায়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নগরের ৩২৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রথান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
এতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডেভােকট রফিকুল হক ও ভবেতাষ রায় বর্মন। কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজম খান, ইলিয়াসুর রহমান ইলিয়াস, তৌফিক বক্স লিপন ও নাজিনন আক্তার কনা।
অনুষ্ঠানে কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, তাজউদ্দিন তাজ, রাশেদ আহমদ, মাকসুদা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিনহাসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই অনুষ্ঠানের মূল মঞ্চ ফাঁকা রাখা হয়। অতিথিরাও দর্শকসারিতে বসা ছিলেন।
এরআগে সকালে নগরভবনের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরময় আলোকসজ্জ্বা করা হয়েছে। লাল-সবুজে সাজানো হয়েছে পুরো নগর। নগরভবনসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায়ও আলোকসজ্জ্বা করা হয়েছে।