জগন্নাথপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২০
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে বুধবার সকাল ১০টার আনন্দ র্যালির মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সদস্য আফু মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সহসভাপতি সুন্দর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কলমন্দর আলী, উপজেলা যুবলীগের সভাপতি আপ্তাব উদ্দিন ,সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, আক্তার, যুবলীগ নেতা রাসেল মাষ্টার প্রমুখ। এরপূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তর্বক অর্পণ করেন।