বিশ্বনাথ প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২০
সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির পর আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও বর্ণালী পাল এবং বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন থানার অফিসার ইনচার্জ শামীম মুসা।
এরপর একেএকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা জাতীয় পার্টি, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, বিশ্বনাথ প্রেসক্লাব (অপরাংশ), বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষক লীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রদল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়, ব্র্যাক বিশ্বনাথ অফিস, বিশশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, কামরুল রেজা স্মৃতি পরিষদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ আরও বিভিন্ন সংগঠন।