Sylhet Today 24 PRINT

৪৯ বছর পর সংরক্ষিত হলো শহীদ চা শ্রমিকদের নাম

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২০

১৯৭১ সালে পাকিস্তানিদের গুলিতে শহীদ হয়েছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানের ৫০ শ্রমিক। যে জায়গায় তাদের হত্যা করা হয় সেটি বধ্যভূমি হিসেবে স্বীকৃতি পেলেও শহীদ চা শ্রমিকদের নাম এতোদিন আড়ালেই ছিলো। অবশেষে ৪৯ বছর পর শহীদদের নাম সংরক্ষণ করা হলো।

ভাড়াউড়া বধ্যভুমিতে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে শহীদ হওয়া চা শ্রমিকদের নাম সম্বলিত মিনারের উন্মোচন করা হয়েছে।

বুধবার মহান বিজয় দিবসে এ মিনার উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। উন্মোচিত হওয়া মিনারে পাকিস্থানীদের গুলিতে নিহত ৫০ ও গুলিতে আহত ৯জনের নাম উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.