Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোক্তাদির রাজুকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে শহরের শ্রীমঙ্গল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত জানান, রাজুর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.