Sylhet Today 24 PRINT

বিজয়ের দিনে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার বৈদ্যানাথপুরে আওয়ামী লীগ নেতা সুয়েল আহমের আয়োজনে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিজয়ের আনন্দে খাদ্য বিতরন করা হয়েছে।

১৬ ডিসেম্বর দুপুরে ২ শ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কেদ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সুয়েল আহমেদ জানান, মহান বিজয় দিবস আমাদের গৌরবের আনন্দের। এই দিনে আমরা বিজয়ের আনন্দ পেয়েছিলাম। বিজয়ের আনন্দে গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরের মাধ্যমে আনন্দ ভাগাভাগির চেষ্টা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জুলফিকার আলী জুয়েলসহ  স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বিয়ান ও যুবকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.