চুনারুঘাট প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২০
নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার প্রত্যুষে জতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ।
এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে থানা পুলিশ।
এরপরই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ এসে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।