Sylhet Today 24 PRINT

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ছাতক প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২০

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৬ডিসেম্বর) উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে।

প্রত্যুষে শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে ও শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন। সূর্য্যদোয়ের সাথে-সাথে শিখা সতের স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, ছাতক প্রেসক্লাব, আনসার ভিডিপি, একটি বাড়ি একটি খামার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্রলীগসহ অন্যান্যরা পুস্পস্তবক অর্পন করেন।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.