Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আরও দুজন করোনায় শনাক্ত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জগন্নাথপুরে য় মোট আক্রান্ত ১৯০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮২ জন।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর নতুন ওই দুই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত দুজন জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.